কলকাতা বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতার ঐতিহ্যবাহী বইমেলায় গতকাল বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন হয়েছে। উদ্বোধন করেছেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার মোস্তাফিজুর রহমান। এ বইমেলা চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। ৪ ফেব্রুয়ারি বইমেলায় উদ্যাপন হবে বাংলাদেশ দিবস।এবারের বইমেলায় বাংলাদেশের ২৮টি সরকারি ও বেসরকারি প্রকাশনা সংস্থা যোগ দিয়েছে। এর মধ্যে সরকারি ছয়টি এবং বেসরকারি ২২টি। বেসরকারি প্রকাশনা সংস্থার মধ্যে রয়েছে নান্দনিক, ইউপিএল, সময় প্রকাশন, অনন্যা, অন্যপ্রকাশ, বাংলা প্রকাশ, আগামী প্রকাশনী, প্রথমা প্রকাশন ইত্যাদি। সরকারি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বাংলা একাডেমী, জাতীয় গ্রন্থকেন্দ্র, বাংলাদেশ শিল্পকলা একাডেমী, শিশু একাডেমী, নজরুল ইনস্টিটিউট এবং ইসলামিক ফাউন্ডেশন। এবার বাংলাদেশের প্যাভিলিয়ন গড়া হয়েছে সাড়ে তিন হাজার বর্গফুট জায়গাজুড়ে ঢাকার নগর ভবনের আদলে।