কলকাতা বইমেলায় সেরা বিদেশি প্যাভিলিয়নের পুরস্কার পেয়েছে বাংলাদেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতার ঐতিহ্যবাহী বইমেলায় এবার সেরা বিদেশি প্যাভিলিয়নের বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশ।কলকাতার ভারপ্রাপ্ত উপ-হাইকমিশনার তারিক মোহাম্মদ আরিফুল ইসলামের হাতে এই পুরস্কার তুলে দেন কলকাতার বিশিষ্ট প্রাবন্ধিক শমীক বন্দ্যোপাধ্যায়।কলকাতা বইমেলায় গতকাল শুক্রবার ছিল পুরস্কার বিতরণী সভা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল বুক ট্রাস্ট অব ইন্ডিয়ার পরিচালক এম এ সিকান্দার। এবারের বাংলাদেশ প্যাভিলিয়ন গড়া হয়েছে ঢাকার নগর ভবনের আদলে। এই প্যাভিলিয়নে অংশ নিয়েছে বাংলাদেশের ২৮টি প্রকাশনা সংস্থা তাদের প্রকাশিত বই নিয়ে।