কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে আমন্ত্রিত শেখ হাসিনা
কলকাতা বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তন উত্সবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী জানুয়ারির প্রথমদিকে এই সমাবর্তন হওয়ার কথা। তবে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে শেখ হাসিনা উপস্থিত থাকবেন কি না, সে বিষয়ে জানানো হয়নি।কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস বলেছেন, সার্ক দেশগুলোর বিশ্ববিদ্যালয়গুলোতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়া এবং শিক্ষা আদান-প্রদানের লক্ষ্যে এই পদক্ষেপ। এই লক্ষ্যে গত বছরের সমাবর্তন উত্সবে আমন্ত্রণ জানানো হয়েছিল ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ইয়াংচুককে। এবার আমন্ত্রণ জানানো হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।এদিকে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানোয় রাজনৈতিক পর্যবেক্ষকেরা মনে করছেন, তিস্তা চুক্তি নিয়ে শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশের সম্পর্কে যে চিড় ধরেছে, তা পুনরুদ্ধারের জন্য শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছে।গত সেপ্টেম্বর মাসে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরকালে ভারত বাংলাদেশের মধ্যে তিস্তার পানি বণ্টন চুক্তি সম্পাদন হওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে সেই চুক্তি সম্পাদন হয়নি।