কলকাতা হাইকোর্টে ফাঁসির আসামিকে হাজির করা হলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতা হাইকোর্টে একটি ব্যতিক্রমী ঘটনা ঘটল আজ বুধবার। এক ফাঁসির আসামিকে প্রধান বিচারপতি জে এন প্যাটেল ও বিচারপতি অসীম রায়ের আদালতে হাজির করা হলো। আদালত গতকাল আসামি নিক্কু যাদবকে হাজির করার নির্দেশ দিয়েছিলেন।নিম্ন আদালত তাঁর নিয়োগকর্তার স্ত্রীর হত্যার দায়ে নিক্কু যাদবকে ফাঁসির আদেশ দেন। যাদবকে আদালতে বসার ব্যবস্থা করা হয়। তখন তাঁর আইনজীবী নারায়ণ চ্যাটার্জি এবং বিপক্ষের আইনজীবী অনিমেষ গোস্বামী আদালতের কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। এই মামলার শুনানি আজ শেষ হয়েছে। বিচারক রায়ের তারিখ নির্ধারণ করেননি। খবর পিটিআই