কলকাতার ছবিতে রুহি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুহির শুরুটা হয়েছিল র্যাম্প মডেলিং দিয়ে। এরপর টিভি বিজ্ঞাপন ও নাটকে অভিনয় করেছেন তিনি। এবার রুহি অভিনয় করবেন বড় পর্দায়। তবে ঢাকা নয়, কলকাতার ছবিতে। একটি নয়, দুটি ছবি। নাম হানিমুন ও অলীক সুখ। রুহি জানান, ডিসেম্বর মাসের মাঝামাঝি তিনি কলকাতায় গিয়েছিলেন। তখন টালিফিল্মসের নির্বাহী পরিচালক কুমার জিৎ সেনগুপ্ত ও বিগ্নেস ফিল্মসের রাকেশ সিংয়ের সঙ্গে তাঁর কয়েক দফা আলোচনা হয়।রুহি বলেন, ‘চলচ্চিত্রে অভিনয়ের ইচ্ছা তো সব সময়ই ছিল। কিন্তু এখনই সেই সুযোগটি পেয়ে যাব, ভাবিনি। অলীক সুখ ছবিটি তৈরি হবে সুচিত্রা ভট্টাচার্যের উপন্যাস অবলম্বনে। এই ছবির নায়ক কে হচ্ছেন, তা এখনো জানতে পারিনি। আর হানিমুন ছবিতে আমি অভিনয় করব যিশুর বিপরীতে।’রুহি আরও জানান, ছবি দুটির শুটিংয়ের তারিখ চূড়ান্ত করাসহ অন্যান্য প্রয়োজনীয় কাজের জন্য ২৫ জানুয়ারি তিনি কলকাতায় যাচ্ছেন।