কলকাতার প্রধান বিচারপতি মুম্বাই হাইকোর্টে বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মোহিত এস শাহকে মুম্বাই হাইকোর্টে বদলি করা হয়েছে। এর আগে আজ শুক্রবার তাঁর অপসারণের দাবিতে আইনজীবীরা আদালত বর্জনের ডাক দেন। আইজীবীরা রেজিস্ট্রার জেনারেলেরও বদলি দাবি করেছেন।মোহিত এস শাহ ছয় মাস আগে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব নিয়েছিলেন। কলকাতা হাইকোর্টে শাহের শেষ দিনটি ছিল খুবই ঝঞ্ঝাপূর্ণ। এর আগে আজ আইনজীবীরা সহকারী কোর্ট অফিসারকে (এসিও) কক্ষ বরাদ্দ দেওয়ায় প্রধান বিচারপতির ক্ষমা প্রার্থনা দাবি করেছেন এবং তাঁর কক্ষ ভাঙচুর করেছেন। ওই বিতর্কিত কক্ষ থেকে পুলিশ আজ আইনজীবীদের বের করে দিলে তাঁরা আদালত বর্জন করেন।প্রধান বিচারপতি কোর্টের কক্ষ আইনজীবী ও কর্মকর্তাদের অফিসে পরিণত করার সিদ্ধান্ত নেওয়ায় বৃহস্পতিবার বিকেল থেকেই কলকাতায় এ নিয়ে অসন্তোষের সৃষ্টি হয়। অন্যদিকে বারের আইনজীবীদের অভিমত হলো তাঁদের আরও কক্ষের প্রয়োজন। পুলিশ হেডকোয়ার্টারের যুগ্ম কমিশনার জায়েদ শামীম জানিয়েছেন, সহকারী কোর্ট অফিসারকে কক্ষ বরাদ্দ দেওয়ার প্রতিবাদে ৬০-৭০ জন আইনজীবী কোর্ট কক্ষের বাইরে সমাবেশ ডেকে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভকারী আইনজীবীরা গতকাল মধ্যরাত পর্যন্তও কক্ষগুলো খালি করেননি। বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি রানা মুখার্জি প্রশ্ন তুলেছেন যে কোর্টে কক্ষের স্বল্পতা থাকা সত্ত্বেও কেন সহকারী কোর্ট অফিসারকে কক্ষ বরাদ্দ দেওয়া হলো। খবর পিটিআই ও এনডিটিভি।