কলকাতার বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন সেরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতার বইমেলায় এবার সেরা বিদেশি প্যাভিলিয়নের সম্মান পেয়েছে বাংলাদেশ প্যাভিলিয়ন। আজ শুক্রবার বিকেলে বইমেলার সমাপ্তি অনুষ্ঠানে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয় এই পুরস্কার। পুরস্কারটি নেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব রওশন আরা বেগম। পুরস্কার তুলে দেন বইমেলার আয়োজক সংস্থার সভাপতি সুধাংশু দে।বইমেলায় পাঁচ হাজার বর্গফুট জায়গার ওপর বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের আদলে গড়া হয়েছে ওই প্যাভিলিয়ন। এতে ঠাঁই দেওয়া হয়েছে বাংলাদেশের ৩৪টি প্রকাশনা সংস্থাকে।এবারের মেলা উদ্বোধন করেছিলেন বাংলাদেশের প্রখ্যাত বুদ্ধিজীবী অধ্যাপক আনিসুজ্জামান। বইমেলার থিম কান্ট্রিও ছিল বাংলাদেশ।বইমেলা শেষ হবে আগামী রোববার ১০ ফেব্রুয়ারি। শুরু হয়েছিল ২৬ জানুয়ারি। নিয়ম অনুযায়ী, দুদিন আগেই বইমেলার সমাপনী অনুষ্ঠান হয়।