কলকাতাসহ তিন শহরে জঙ্গি হামলার আগাম সতর্কতা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কলকাতাসহ ভারতের তিনটি গুরুত্বপূর্ণ শহরে জঙ্গি হামলার আগাম সতর্কতা জারি করেছে। বাকি দুটি শহর হলো মুম্বাই ও বেঙ্গালুরু। এ কারণে এই তিনটি শহরের বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিনের প্রথম সারির নেতা সলমন আহমেদ গ্রেপ্তার হওয়ার পর পুলিশি জেরায় পুলিশ জানতে পারে, তাদের পরবর্তী টার্গেট হচ্ছে কলকাতা, বেঙ্গালুরু ও মুম্বাই। গত ৫ মার্চ ওই জঙ্গিকে ভারত-নেপাল সীমান্ত এলাকায় গ্রেপ্তার করা হয়। সোমবার বাংলাদেশ-পশ্চিমবঙ্গ সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ইন্ডিয়ান মুজাহিদিন গোষ্ঠীর আরও দুই ভারতীয় জঙ্গিকে। তাদের বাড়ি উত্তর প্রদেশে। তারা পাকিস্তান থেকে প্রশিক্ষণ নিয়ে ভারতে প্রবেশ করছিল। এসব জঙ্গিদের জেরা করে পুলিশ জানতে পারে, কলকাতাই এখন তাদের হামলার প্রধান লক্ষ্যবস্তু। এ খবর পাওয়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তিনটি শহরে কড়া সতর্কতা জারির নির্দেশ পাঠায়।কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) জাভেদ শামীম জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আগাম সতর্কতার বার্তাটি কলকাতা পুলিশ যথেষ্ট গুরুত্ব দিয়ে পর্যালোচনা করে কলকাতার প্রতিটি থানায় সতর্কতা জারি করেছে।