কলকাতায় অস্ত্রের মুখে নারী লাঞ্ছিত (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতায় অস্ত্রের মুখে এক নারীকে গাড়িতে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ শরাফত ও আজহার নামের দুই ব্যক্তিকে আটক করেছে। তাঁদের মধ্যে একজনকে ধর্ষক হিসেবে অভিযুক্ত করেছেন ওই নারী।এনডিটিভির খবরে বলা হয়, ৪ ফেব্রুয়ারি রাতে কলকাতার পার্ক স্ট্রিটের একটি নৈশক্লাবের সামনের সড়কে রাতে ট্যাক্সির জন্য অপেক্ষা করছিলেন ওই নারী। সেখানে ওই ক্লাবে নতুন পরিচিত হওয়া এক ব্যক্তি তাঁকে বাড়িতে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন। তিনি প্রস্তাবে রাজি হয়ে গাড়িতে ওঠেন। গাড়িতে ওঠার সময় তিনি আরও দুজনকে দেখতে পান। কিন্তু গাড়ির পেছনের আসনে বসার পর দেখেন, আরও তিনজন গাড়িতে উঠছে।

ওই নারী আরও বলেন, একজন তাঁকে আঘাত করার সঙ্গে সঙ্গে অন্যরা জাপটে ধরেন। চিত্কার করতে গেলে লোকটি তাঁকে আঘাত করেন এবং অস্ত্র দেখিয়ে হত্যার হুমকি দেন। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। এরপর ৮ ফেব্রুয়ারি তিনি থানায় মামলা করেন। তবে তিনি অভিযোগ করেন, পুলিশ তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছে এবং নৈশক্লাবে যাওয়ায় তাঁকে নিয়ে ঠাট্টা-তামাশা করেছে।