কলকাতায় আন্তর্জাতিক নাট্যোৎসব আয়োজনে আশ্বাস মমতার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শেষ হওয়ার পর এবার কলকাতায় আন্তর্জাতিক নাট্যোৎসব আয়োজন করার আশ্বাস দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউটে (আইটিআই) ভারতকে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার ব্যাপারে আগ্রহী করে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন তিনি। আইটিআইয়ের বিশ্ব সভাপতি রামেন্দু মজুমদারকে এই আশ্বাস দিয়েছেন তিনি।গত ৩০ নভেম্বর কলকাতা একাদশ নাট্যোৎসবে অতিথি ছিলেন রামেন্দু মজুমদার। ওই দিন ছিল উৎসবের সমাপনী দিন। অনুষ্ঠানে দর্শকসারিতে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।বৃহস্পতিবার কলকাতা থেকে মুঠোফোনে রামেন্দু মজুমদার জানান, এ সময় তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবর্ষ উপলক্ষে বাংলাদেশ ব্যাংক থেকে আসা স্মারক মুদ্রা মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেন।