কলকাতায় ফ্ল্যাট কিনবেন শাহরুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহরুখ খান এবার কলকাতায় ফ্ল্যাট কেনার উদ্যোগ নিয়েছেন। তাঁর ইচ্ছা, ফ্ল্যাটবাড়ি কেনা। কলকাতা নাইট রাইডার্স দলের মালিক শাহরুখকে এখন খুব ঘন ঘন কলকাতায় আসতে হয়, থাকতেও হয়। আইপিএলে অংশগ্রহণের জন্য নাইট রাইডার্স তৈরির ক্ষেত্রে তিনি বেছে নিয়েছিলেন কলকাতাকে। সম্প্রতি নিজের নতুন ছবি রা ওয়ান-এর প্রচারণাকাজে কলকাতা এসেছিলেন শাহরুখ। ওই সময় প্রসেনজিতের সঙ্গে বেশ জমিয়ে আড্ডা দিয়েছেন। আড্ডায় শাহরুখ নিজের এই ইচ্ছার কথা জানিয়েছেন। পরে প্রসেনজিৎ গণমাধ্যমকে জানিয়েছেন, তাঁদের মধ্যে চলচ্চিত্র নিয়েই বেশি কথা হয়েছে। তবে কথার ফাঁকে শাহরুখ কলকাতায় থাকার জন্য একটা ফ্ল্যাট কেনার আগ্রহ প্রকাশ করেন। কোন এলাকায় ফ্ল্যাট কেনা যায়—তা নিয়ে দুই তারকার মধ্যে কিছু আলোচনাও হয়েছে।