কলকাতায় বাংলাদেশের স্বাধীনতা দিবস উদ্যাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতা প্রতিনিধি জানান, বাংলাদেশের ৪১তম স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে রোববার কলকাতায় বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির উদ্যোগে এক আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যায় কলকাতার আইসিসিআরের রবীন্দ্রনাথ ঠাকুর কেন্দ্রে আয়োজিত এই আলোচনা চক্রে প্রধান অতিথি ছিলেন মৈত্রী সমিতির উপদেষ্টা এবং বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ মোজাফফর হোসেন। বিশেষ অতিথি ছিলেন কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের প্রথম সচিব আবু নাসের মো. আনোয়ারুল ইসলাম। সভাপতিত্ব করেন মৈত্রী সমিতির সম্পাদক সুবীর কুশারী।