কলকাতায় বিজয় সরকারের জীবন ও কাব্য নিয়ে আলোচনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবিয়াল বিজয় সরকারের কাব্য ও জীবন নিয়ে গত শুক্রবার সন্ধ্যায় কলকাতার বাংলা একাডেমী মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রখ্যাত সাহিত্যিক মহাশ্বেতা দেবী। আলোচনায় অংশ নেন গৌতম ঘোষ, শক্তিনাথ ঝা, অরুণ কুমার বসু, কাকলিধারা মন্ডল প্রমুখ। অনুষ্ঠানের আয়োজন করে লোককবি বিজয় সরকার স্মারক সমিতি। মহাশ্বেতা দেবী বিজয় সরকারের লেখা ও জীবন কর্ম নিয়ে একটি বই প্রকাশের প্রস্তাব রাখেন। বিজয় সরকার ১৯০৩ সালের ১৬ ফেব্রুয়ারি বাংলাদেশের নড়াইলে জেলায় জ্ন্ম গ্রহণ করেন। প্রয়াত হন ১৯৮৫ সালে।