কলকাতায় বিশ্ব কবিতা উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল শুক্রবার বিকেলে কলকাতায় শুরু হয়েছে তিন দিনব্যাপী বিশ্ব কবিতা উৎসব। কলকাতার শিশির মঞ্চে এই উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট ওডিয়া কবি সীতাকান্ত মহাপাত্র। উৎসবে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের কবি সৈয়দ শামসুল হক। বিশেষ অতিথি ছিলেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার মোস্তাফিজুর রহমান।এই বিশ্ব কবিতা উৎসবের যৌথ আয়োজক আন্তর্জাতিক বাংলা কবিতা উৎসব কমিটি এবং ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেসনস (আইসিসিআর)। উৎসব কমিটির সভাপতি কবি আশিস সান্যাল প্রথম আলোকে বলেন, এই কবিতা উৎসবে বাংলাদেশ থেকে যোগ দিয়েছেন ১৪ জন কবি। তাঁদের মধ্যে রয়েছেন নির্মলেন্দু গুণ, নুরুল হুদা, হাবিবুল্লাহ সিরাজী, রবিউল হোসাইন, সৈয়দ-আল ফারুক প্রমুখ। বাংলাদেশ ছাড়াও উৎসবে যোগ দিয়েছেন সার্বিয়া, ম্যাসিডোনিয়া, মন্টেনিগ্রো, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, সুইডেন ও ভিয়েতনামের কবিরা।