কলকাতায় মুক্তধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে কবিগুরুর সার্ধশততম জন্মবার্ষিকী পালনের অংশ হিসেবে গতকাল সন্ধ্যায় কলকাতায় মঞ্চস্থ হলো রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক মুক্তধারা। কলকাতার পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্র পূর্বশ্রী মিলনায়তনে নাটকটি পরিবেশন করে ‘থিয়েটার’।মুক্তধারা মঞ্চায়িত হয় বাংলাদেশ ও ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। বিশেষ অতিথি ছিলেন নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র, রামেন্দু মজুমদার এবং কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত উপহাইকমিশনার তারিক মো. আরিফুল ইসলাম।নাটকটি পরিচালনা করেন নায়লা আজাদ। এতে অভিনয় করেন ফেরদৌসী মজুমদার, ত্রপা মজুমদার, তানভীর হোসাইন, গোলাম শাহরিয়ার, মো. আতিকুর রহমান, কল্যাণ চৌধুরী, মো. শফিউর রহমান, রাশেদুল আউয়াল, কাউসার রাজীব, মারুফ কবীর প্রমুখ। থিয়েটার ৭ এপ্রিল নাটকটি আবার ভারতের রাজধানী নতুন দিল্লিতে মঞ্চস্থ করবে।