কলকাতায় রবীন্দ্র সার্ধশততম জন্মবার্ষিকী উদ্যাপিত
আজকের যান্ত্রিক পৃথিবীতে বিশুদ্ধ ভালোবাসার বাণী নিয়ে কবি শেখ হাফিজুর রহমান রচিত রায়-কৃষ্ণ পদাবলীর ওপর ভিত্তি করে আয়োজিত এক ‘মিউজিক্যাল অপেরা’র মাধ্যমে দুই বাংলার প্রখ্যাত শিল্পীরা ১১ নভেম্বর কলকাতায় উদ্যাপন করলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী। অনুষ্ঠান উদ্বোধন করেন লেখক সুনীল গঙ্গোপাধ্যায়। প্রধান অতিথি ছিলেন পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। সংগীতশিল্পী হৈমন্তী শুক্লার সার্বিক তত্ত্বাবধানে ও কলকাতার ‘সাতকাহন’-এর ব্যানারে অনুষ্ঠিত এ আয়োজনের সঞ্চালনায় ছিলেন রত্না চৌধুরী। এ অপেরার অন্যান্য কলাকুশলীর মধ্যে ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রদীপ ঘোষ, মনময় ভট্টাচার্য, রেজওয়ানা চৌধুরী বন্যা, জয়তী চক্রবর্তী, ইন্দ্রানী সেন প্রমুখ।উল্লেখ্য, ষাটের দশকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণকারী কবি শেখ হাফিজুর রহমান এ পদাবলী রচনা করেন। রাধা-কৃষ্ণের ভালোবাসার মাত্রাসমূহের বর্ণনা কবি মোহনীয়রূপে রায়-কৃষ্ণ পদাবলীতে ছন্দোবদ্ধ করেছেন। করুণা সিন্ধু দাস, বাংলাদেশের কবি মুস্তাফিজুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।