কলকাতায় রবীন্দ্রস্মৃতি পুরস্কার গ্রহণ করলেন সেলিনা হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথাসাহিত্যিক সেলিনা হোসেন কবিগুরুর ১৫০তম জন্মদিবস উপলক্ষে ভারতের দি ইন্ডিয়ান ইনস্টিটিউট অব প্লানিং অ্যান্ড ম্যানেজমেন্ট’ (আইআইপিএম) ঘোষিত এবারের রবীন্দ্রস্মৃতি পুরস্কার পেয়েছেন।আজ রোববার সন্ধ্যায় কলকাতার সল্টলেকের আইআইপিএমের মিলনায়তনে এক অনুষ্ঠানে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেন সাহিত্যিক সুরজিত্ দাসগুপ্ত। পুরস্কারের মধ্যে রয়েছে একটি স্বর্ণপদক এবং নগদ এক লাখ রুপি।একই সঙ্গে এই পুরস্কার দেওয়া হয়েছে আরও তিনজনকে। তাঁরা হলেন আবৃত্তিকার ও অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রসংগীতশিল্পী সুচিত্রা মিত্র এবং সমাজসংস্কারক তুষার কাঞ্জিলাল।তবে কলকাতায় না থাকায় উপস্থিত হতে পারেননি সৌমিত্র চট্টোপাধ্যায়। সুচিত্রা মিত্রের পুরস্কার দেওয়া হয় আজ সকালে তাঁর বাসভবনে গিয়ে।সেলিনা হোসেনকে এই পুরস্কার দেওয়ার আগে উদ্যোক্তা আইআইপিএমের কর্মকর্তা মলয় চৌধুরী বলেন, কবিগুরুর চিন্তা, চেতনা, ভাবনা এবং আদর্শ সমান্তরালভাবে সক্রিয় রেখে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনকে প্রেরণা জুগিয়েছিল, লেখিকার গায়ত্রী সন্ধ্যা উপন্যাস তারই সফল সাহিত্যিক রূপায়ণ। তাই আজ এই বিশিষ্ট লেখিকাকে এই পুরস্কার দিয়ে গর্বিত আইআইপিএম।এর আগে ৮ মে কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডিলিট উপাধিতে ভূষিত করে কথাসাহিত্যিক সেলিনা হোসেনকে। রবীন্দ্রস্মৃতি পুরস্কার পেয়ে সেলিনা হোসেন বলেন, কবিগুরুর এই দেড় শতম জন্মদিবসে কবিগুরুর নামাঙ্কিত পুরস্কার পেয়ে আমি দারুণ গর্বিত। এই পুরস্কার আমাকে, আমার লেখনির কাজে কবিগুরুর চিন্তা-চেতনা আরও অনুপ্রেরণা জোগাবে।’