কলকাতায় শুরু হয়েছে আন্তর্জাতিক চলচ্চিত্র উর্যাসব
গতকাল বৃহস্পতিবার কলকাতায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী আন্তর্জাতিক চলচ্চিত্র উর্যাসব-২০১১। সন্ধ্যায় নেতাজি ইনডোর স্টেডিয়ামে প্রদীপ জ্বালিয়ে উর্যাসবের উদ্বোধন করেন বলিউডের দুই বিখ্যাত তারকা শাহরুখ খান ও শর্মিলা ঠাকুর। সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজে টেলিফোনে আমন্ত্রণ জানিয়েছিলেন সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। কিন্তু বুদ্ধদেব জানিয়ে দেন, তাঁর পক্ষে অনুষ্ঠানে যোগ দেওয়া সম্ভব হবে না । এই চলচ্চিত্র উর্যাসব এবার ১৭ বছরে পা দিয়েছে। এবারের চলচ্চিত্র উর্যাসবে ৫০টি দেশের ১৫৩টি ছবি দেখানো হবে। নয় দিনব্যাপী এই উর্যাসব চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। গতকাল উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হয় নেদারল্যান্ডের দ্য ম্যাজিশিয়ান। শাহরুখ খান উদ্বোধনী বক্তৃতায় বলেন, ‘মুম্বাই থাকলেও আমার চিরদিনের টান এই কলকাতা। সত্যি কথা কি, বাংলা না থাকলে ভারতে শিল্প-সংস্কৃতির এত সমৃদ্ধি ঘটত না। আমি কলকাতাকে ভালোবেসে বাংলা শেখার চেষ্টা করেছি।’ শর্মিলা ঠাকুর বলেন, ‘কলকাতা আমার জন্মস্থান। এখানে বড় হয়েছি, পড়েছি। অভিনয়জীবনও শুরু কলকাতা থেকে।’মমতা বন্দ্যোপাধ্যায় শাহরুখকে ‘ভাই’ বলে সম্বোধন করেন। ঘোষণা দেন কলকাতায় একটি ফিল্ম সিটি তৈরির। এবারের কলকাতা চলচ্চিত্র উর্যাসবে বাংলাদেশের চারটি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এর মধ্যে তিনটি প্রদর্শিত হবে এই চলচ্চিত্র উর্যাসবে এবং বাকি একটি উর্যাসবের অঙ্গ সিনে সেন্ট্রাল আয়োজিত উর্যাসবে। তিনটি ছবি হলো নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত গেরিলা, নুরুল আলম পরিচালিত ডুব সাঁতার ও রুবাইয়াত হোসেন পরিচালিত মেহেরজান। আর সেন্ট্রাল আয়োজিত উর্যাসবের উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে বাংলাদেশের সদ্যপ্রয়াত প্রখ্যাত পরিচালক তারেক মাসুদের শেষ ছবি রানওয়ে। আজ ১১ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় কলকাতার মেট্রো সিনেমায় দেখানো হবে রানওয়ে। আর নন্দনে সন্ধ্যায় দেখানো হবে গেরিলা ছবিটি। এবারের এই উর্যাসবে নন্দনসহ কলকাতার ১১টি প্রেক্ষাগৃহে দেখানো হবে এসব ছবি।এ বছরই হিন্দি চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা অশোককুমারের জন্মশতবর্ষ। এ উর্যাসবে সম্মান জানানো হবে এই প্রথিতযশা অভিনেতাকে। আর এই জন্মশতবর্ষে উর্যাসবের হোমেজ বিভাগে অশোককুমার অভিনীত চারটি জনপ্রিয় ছবিও দেখানো হবে।