কলকাতায় সার্ক সংহতি শিশুমেলায় বাংলাদেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত রোববার কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো সার্ক সংহতি শিশুমেলা। এবার এই মেলা হীরকজয়ন্তী বর্ষ পালন করছে। মেলায় যোগ দিয়েছে প্রায় নয় হাজার শিশু। বাংলাদেশ থেকে এসেছে ৩৫ শিশুর একটি দল। দুপুরে মেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের সমবায় ও জলপরিবহনমন্ত্রী হায়দার আজিজ সফি। বিশেষ অতিথি ছিলেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত উপহাইকমিশনার তারেক মুহাম্মদ আরিফুল ইসলাম। এই শিশুমেলার আয়োজন করেছে নিখিলবঙ্গ নববর্ষ উত্সব সমিতি।