কলকাতায় ‘রানওয়ে’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একাদশতম আন্তর্জাতিক সমাজ সংযোগ চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনে গত বুধবার কলকাতার সাংস্কৃতিক কেন্দ্র নন্দনে প্রদর্শিত হলো বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্রনির্মাতা প্রয়াত তারেক মাসুদের শেষ ছবি রানওয়ে। বুধবার থেকে তিন দিনব্যাপী আয়োজিত এ উৎসবের উদ্বোধন করেন তারেক মাসুদের সহধর্মিণী ক্যাথরিন মাসুদ। এ উৎসবে যোগ দিয়েছে ৫০টি ছবি ও তথ্যচিত্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্দনের সভাপতি এবং বিশিষ্ট চিত্রপরিচালক সন্দীপ রায়, পরিচালক হরনাথ চক্রবর্তী, অভিনেতা রঞ্জিত মল্লিক প্রমুখ। যৌথভাবে এ উৎসবের আয়োজন করে কলকাতার রূপকলা কেন্দ্র ও নন্দন।