কলঙ্কজনক এক ভিডিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইস্কুলের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান। উৎসব আয়োজনের কমতি নেই। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ প্রায় ৪৫০ জন উপস্থিত। উৎসবমুখর পরিবেশে এগিয়ে চলেছে অনুষ্ঠান। বড় পর্দায় হঠাৎ ভেসে উঠল এক দৃশ্য। এই একটা দৃশ্যই অন্ধকার করে দিল আলো-ঝলমলে অনুষ্ঠানটিকে!শিক্ষার্থীরা বিদ্যালয়ে কেমন অভিজ্ঞতা অর্জন করেছে, এ নিয়ে একটা চলচ্চিত্র তৈরি করেছিল কর্তৃপক্ষ। সেটাই দেখানো হচ্ছিল পর্দায়। সবাই তা উপভোগও করছিল। বিপত্তি ঘটল তখনই, যখন দেখানো হলো গ্র্যাজুয়েশন নিতে চলা এক ছেলে শিক্ষার্থীর সংগমের দৃশ্য! মুহূর্তেই থেমে গেল করতালি। শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক সবার মুখ তখন মলিন। ঘটনাটি ঘটেছে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের একটি বিদ্যালয়ে।ডেইলি মেইল অনলাইনের খবরে বলা হয়েছে, সংগম দৃশ্যে থাকা মেয়েটি বিদ্যালয়ের শিক্ষার্থী নয়। ওই মেয়েকে না জানিয়ে ভিডিওটি গোপন ক্যামেরায় ধারণ করা হয়ে থাকতে পারে।বিদ্যালয়ের অধ্যক্ষ জর্জেন রাসমুসেন জানিয়েছেন, ভিডিও দৃশ্যে থাকা ওই শিক্ষার্থী বা তরুণীর বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করবেন না তাঁরা। তবে ভিডিওটি তৈরিতে যারা জড়িত ছিল, তাদেরকে চিহ্নিত করে এরই মধ্যে শাস্তি দেওয়া হয়েছে। দোষী ব্যক্তিদের পরিচয় বা তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এর বিস্তারিত অবশ্য প্রকাশ করেননি তিনি।রাসমুসেন বলেন, ‘কোনো অভিযোগ দায়ের না করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। কিন্তু যারা এ কাজ করতে ওই শিক্ষার্থী ও তরুণীকে প্ররোচিত করেছে দায়ী তারা, বিদ্যালয় নয়।’ আইন-বিশেষজ্ঞ ওলাফ জর্জেনসন জানিয়েছেন, ভিডিওটি কীভাবে প্রকাশ করা হলো বিষয়টি খতিয়ে দেখছেন তাঁরা। তিনি বলেন, ‘মনে হয়েছে মেয়েটিকে না জানিয়েই ভিডিওটি ধারণ করা হয়েছে। ফৌজদারি আইনে এটি স্পষ্টত দণ্ডনীয় অপরাধ। যৌন ক্রিয়ার মতো ঘটনা প্রকাশ করা মারাত্মক অপরাধ। মেয়েটি ক্ষতিপূরণ মামলা করলে রায় তাঁর পক্ষেই যাবে।’