কলঙ্কিত ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাশরাফিদের কাছে চাওয়াছোটকাল থেকেই শুনে আসছি, ক্রিকেট ভদ্র খেলা, ভদ্রলোকের খেলা। ঐক্য ও বিশ্ব-ভ্রাতৃত্বের বন্ধনই হলো ক্রিকেটের উদ্দেশ্য। যুগে যুগে অগণিত ক্রিকেটামোদী এ খেলার মূলনীতি রক্ষা করেছেন। কিন্তু চাঁদের যেমন কলঙ্ক থাকে, তেমনি ভদ্রলোকের ক্রিকেটেও ‘ম্যাচ ফিক্সিং’, ‘স্পট ফিক্সিং’ জড়িয়ে আছে। আর এই ‘স্পট ফিক্সিং’-এর ফাঁদে পা রেখে সম্প্রতি বিশ্ব ক্রিকেটে চুনকালি মেখে দিয়েছেন পাকিস্তানের ক্রিকেটাররা। নিজেদের মানসম্মান, খ্যাতি আর যোগ্যতা টাকার কাছে বিলিয়ে দিতে তাঁদের একটুও আত্মসম্মানে বাধেনি। পুরো দেশকে দুর্নামের ধুলোয় মিশিয়ে কী লাভে তাঁরা টাকার পেছনে ঘোরেন, তা ভেবে কূল পাই না। আমার জানামতে, বাংলাদেশের ক্রিকেটাররা এ ধরনের কুকীর্তি থেকে মুক্ত। সাকিব, তামিম, আশরাফুলের কাছেও নাকি এ ধরনের প্রস্তাব এসেছিল। তাঁরা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। এটা নিঃসন্দেহে দেশের জন্য গৌরবের ব্যাপার। আমরা ক্রিকেট ভালোবাসি, ভালোবাসি দেশের ক্রিকেটারদের। আমরা চাই না এ দেশ, এ দেশের ক্রিকেট ও ক্রিকেটারদের কোনো অমর্যাদা হোক। আমরা চাই না, এ দেশের ক্রিকেটাররা আসিফ, আমির, বাটদের মতো ভুল পথে পা বাড়াক। বাংলাদেশের ক্রিকেটাররা সব লোভ-লালসা থেকে মুক্ত থেকে ভালো খেলে এ দেশের ক্রিকেটকে এগিয়ে নেবে, এটাই আমাদের আশা। আল মাহমুদ বিন জাফরদাগনভূঞা, ফেনীপাতানো খেলাকে ‘না’ বলুনপাতানো খেলা ক্রিকেট, ফুটবলের মতো জনপ্রিয় খেলাতেও যুগে যুগে দেখা গেছুে। আর এই কেলেঙ্কারি প্রকাশ হয়ে পড়ার পর খেলাকে ঘিরে এত আনন্দ, এত বেদনা—দর্শকদের সব অনুভূতিকেই মনে হয়েছে অর্থহীন। ঘুষ নিয়ে নিজের দেশকে ডোবানো বা পরাজিত করার চেয়ে ঘৃণ্য ভূমিকা আর কী হতে পারে! এটি যেন দেশদ্রোহিতার শামিল।একটি খেলার পেছনে একটি দেশের লক্ষ কোটি টাকা বিনিয়োগ করা হয়। এই বাণিজ্যের সঙ্গে দেশটির মানমর্যাদাও নির্ভর করে। মাঠের সাফল্য আলোচনায় নিয়ে আসে দেশকে। কিন্তু সেদিকে না তাকিয়ে সম্প্রতি পাকিস্তানের কয়েকজন ক্রিকেটার ‘স্পট ফিক্সিংয়ে’ জড়িয়ে পাকিস্তানের ক্রিকেটকে তো বটেই বিশ্ব ক্রিকেটকেও কলঙ্কিত করেছেন। এই অপরাধ ক্ষমার যোগ্য নয়। পাকিস্তান ছাড়াও অতীতে ভারত ও দক্ষিণ আফ্রিকার কিছু ক্রিকেটারও পাতানো ম্যাচ খেলে ঘৃণিত হয়েছেন। লর্ডস টেস্টের অনাকাঙ্ক্ষিত এই সংক্রমণের হাত থেকে বাংলাদেশের ক্রিকেট মাঠ কতটুকু নিরাপদ থাকে, এখন এটাই দেখার। ক্রীড়ামোদী আপামর দর্শকের মতো আমিও ব্যক্তিগতভাবে আশা করছি, আমাদের ক্রীড়াঙ্গনে শুধু ক্রিকেট কেন, ফুটবল-হকি অথবা যেকোনো খেলাই যেন পাতানো খেলার সংক্রমণ থেকে দূরে থাকে।মোহাম্মদ শহীদুল্লাহময়মনসিংহপ্রিয় পাঠক, চিঠি লিখুন ৩০০ শব্দের মধ্যে, কাগজের এক পৃষ্ঠায়, স্পষ্ট অক্ষরে। সেরা চিঠির জন্য পুরস্কার ২০০ টাকার প্রাইজবন্ড। ঠিকানা: স্টেডিয়াম, প্রথম আলোসিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা।