এটিএন বাংলায় আজ রাতে দেখানো হবে নাটক এ গ্রেট মিস্টেক অব মাই লাইফ। নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন সুস্ময় সুমন। এখানে অভিনয় করেছেন নাফিজা। কথা হলো তাঁর সঙ্গে।‘এ গ্রেট মিস্টেক অব লাইফ’ নাটকটি নিয়ে কিছু বলুন।নাটকটির কাজ করেছিলাম মাস তিনেক আগে, কিশোরগঞ্জে। ভালোবাসা দিবস উপলক্ষে এটি তৈরি করা হয়েছিল। খুব মজার একটি গল্প। নাটকে আমার বিপরীতে আছেন মোশাররফ করিম। নাটকে তাঁকে একজন বড় তারকা হিসেবে দেখানো হয়। আমি তাঁর ভক্ত। কখনো তাঁর সঙ্গে দেখা হয় না। এর মধ্যে ফোনে একজনের সঙ্গে আলাপ হয়। আমি ফোনের ওই ব্যক্তিকে মোশাররফ করিম মনে করি। ঘটতে থাকে মজার ঘটনা। আর আজ বাংলাভিশনে দেখানো হবে ‘অলরাউন্ডার’ নাটকটি। এই নাটকের গল্পটি ক্রিকেট নিয়ে। এখানে আমার বন্ধু তারকা খেলোয়াড় হওয়ার স্বপ্নে বিভোর। এর মধ্যে জানা যায়, আমি ক্যানসারে আক্রান্ত। তারপর সে খেলা ছেড়ে আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। নাটকে কাজ করতে গিয়ে ক্রিকেট খেলার অনেক কিছু জানতে পেরেছি।চলচ্চিত্রে অভিনয়ের খবর কী?এ বছরের প্রথমেই আমি চলচ্চিত্রের শুটিং শুরু করেছি। এটি আমার প্রথম চলচ্চিত্র। মাত্র এক দিনই শুটিং করেছি। মুন্সিগঞ্জে গানের শুটিংয়ে আমার সহশিল্পী ছিলেন সিদ্দিকুর রহমান। শুনেছি শিগগিরই আবার শুটিং শুরু হবে। ছবির নাম এই তো ভালোবাসা। এটি প্রযোজনা করছে আরটিভি। চলচ্চিত্রে প্রথম দিনের শুটিংয়ের অভিজ্ঞতা এককথায় অসাধারণ। তা ছাড়া যে কলম দিয়ে চুক্তিপত্রে স্বাক্ষর করেছি, সেটা সংরক্ষণ করে রেখেছি।বিভিন্ন চ্যানেলে আপনার কয়টি ধারাবাহিক প্রচারিত হচ্ছে?সব চ্যানেল মিলে আমার এক ডজন নাটক প্রচারিত হচ্ছে। মজার ব্যাপার হলো, এর মধ্যে পাঁচটিই যাচ্ছে আরটিভিতে। এগুলো হচ্ছে লাইফ ইজ বিউটিফুল, গোল্লা, বাক বাকুম পায়রা, ছাত্রী নিবাস ও ভ্যাগাবন্ড।নতুন কোনো নাটক করছেন?নতুন নাটকের মধ্যে অরুণা বিশ্বাসের লড়াই, সুস্ময় সুমনের আউট অব কন্ট্রোল, রহমতুল্লাহ তুহিনের একটি ধারাবাহিক ছাড়া আরও কয়েকটি নতুন ধারাবাহিকের কাজ করছি। বিনোদন প্রতিবেদক