কলম্বিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন সান্তোস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলম্বিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন হুয়ান ম্যানুয়েল সান্তোস। গতকাল শনিবার রাজধানী বোগোটার বলিভার স্কয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি শপথ গ্রহণ করেন। তিনি দেশটির সাবেক প্রেসিডেন্ট আলভারো ইউরাইবের স্থলাভিষিক্ত হলেন। খবর সিনহুয়ার।শপথ নেওয়ার পরপরই জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে সান্তোস বলেন, তিনি সেনাবাহিনীর সাহায্য ছাড়াই অবৈধ অস্ত্রধারী গ্রুপগুলোর বিরুদ্ধে বিরামহীন লড়াই শুরু করবেন। তিনি কলম্বিয়ার বামপন্থী বিদ্রোহীদের উদ্দেশে বলেন, তাদের জন্য আলোচনার দরজা খোলাই রয়েছে। তবে তার আগে তাদের সহিংসতার পথ পরিহার করতে হবে। তিনি আরও বলেন, নবনির্বাচিত সরকার ইকুয়েডর ও ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্কোন্নয়নকে প্রাধান্য দেবে।এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ বলেছেন, কলম্বিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে এ ব্যাপারে সরাসরি আলোচনা করতে চান।গত ২১ জুন দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক এই প্রতিরক্ষামন্ত্রী ও সোশ্যাল পার্টি অব ন্যাশনাল ইউনিটির নেতা ৬৯ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হন।