কলম্বিয়ার শীর্ষ গেরিলা নেতা নিহত
কলম্বিয়ার সেনাবাহিনী অভিযান চালিয়ে দেশটির বামপন্থী গেরিলা সংগঠন রিভোলিউশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার (ফার্ক) শীর্ষ নেতা আলফোনসো কানোকে হত্যা করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল শুক্রবার এ দাবি করেছে বলে বিবিসি অনলাইন জানিয়েছে।প্রতিরক্ষামন্ত্রী হুয়ান কার্লোস পিনজোন জানিয়েছেন, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পার্বত্য এলাকায় সংঘটিত সেনা অভিযানে ফার্ক নেতা আলফোনসো কানোকে নিহত হন। কলম্বিয়ার সরকার কানোকের মাথার দাম ৪০ লাখ ডলার ঘোষণা করেছিল। ২০০৮ সালে সেনা অভিযানে ফার্কের প্রতিষ্ঠাতা নিহত হলে কানো এই গেরিলা সংগঠনের নেতৃত্ব গ্রহণ করেন। মার্কিন-সমর্থিত কলম্বিয়ার সরকার ২০০২ সালে ফার্ক গেরিলা সংগঠনের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান শুরু করে। এ অভিযানে ফার্কের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা নিহত হয়েছেন। সর্বশেষ গত বছর ফার্কের শীর্ষ সেনা কমান্ডার মোনো জোজয় নিহত হন।বিশ্লেষকদের মতে, কলম্বিয়ায় গত পাঁচ দশক ধরে ফার্ক সক্রিয় আছে। তবে মার্কিন-সমর্থিত সেনা অভিযানে তারা ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। ১৯৬৪ সাল থেকে সক্রিয় এ সংগঠনটিই একসময় কলম্বিয়ার একটা বৃহত্ অংশ নিয়ন্ত্রণ করত। সশস্ত্র বিপ্লবের মাধ্যমে কলম্বিয়ায় তারা মার্ক্সপন্থী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্যই এ গেরিলা সংগঠনটি গড়ে তোলে।