কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে সান্তোস জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলম্বিয়ায় গত শনিবার অনুষ্ঠিত দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির সাবেক প্রতিরক্ষা মন্ত্রী জুয়ান মেনোয়েল সান্তোস সহজেই জয়লাভ করেছেন। তিনি প্রেসিডেন্ট আলভারো ইউরাইবের স্থলাভিষিক্ত হবেন।নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, রক্ষণশীল ইউরাইবের সমর্থিত প্রার্থী সন্তোষ ৬৮ দশমিক ৯ শতাংশ ভোট পেয়েছেন। অন্যদিকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বোগটার মেয়র পেয়েছেন ২৭ দশমিক ৬ শতাংশ ভোট।সান্তোস ইউরাইবের নিরাপত্তা ও ব্যবসাবান্ধব-নীতি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন, যা বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে এরই মধ্যে দৃষ্টান্ত হয়ে আছে। তাঁর বিজয়ে কলম্বিয়ার মুদ্রাব্যবস্থা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।গত ৩০ মে প্রথম দফা নির্বাচনে সান্তোস জয়ী হলেও ৫১ শতাংশের কম ভোট পাওয়ায় আবারও এই নির্বাচন অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে লেখাপড়া করা এই অর্থনীতিবিদ ২৫ বছর বয়সে তাঁর রাজনৈতিক জীবন শুরু করেন। উল্লেখ্য, কলম্বিয়া দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মিত্র হিসেবে পরিচিত।