কলম্বিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলেন হুগো শাভেজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলম্বিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে ভেনেজুয়েলা। আগামী রোববারের মধ্যে কলম্বিয়ার সব কূটনৈতিককে দেশত্যাগেরও নির্দেশ দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট হুগো শাভেজ বলেছেন, ভেনেজুয়েলার বিরুদ্ধে গেরিলাদের আশ্রয় দেওয়ার অভিযোগ করার পর তাঁর আর কোনো পথ ছিল না। তা ছাড়া তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি কলম্বিয়ার সঙ্গে ভেনেজুয়েলার সীমান্ত এলাকায় সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকারও নির্দেশ দিয়েছেন। বিবিসি