কলম্বিয়ায় কয়লাখনিতে বিস্ফোরণে ২০ শ্রমিক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলম্বিয়ার উত্তর-পূর্বাঞ্চলে গতকাল বুধবার একটি কয়লাখনিতে এক বিস্ফোরণে অন্তত ২০ জন শ্রমিক নিহত হয়েছেন। দেশটির সরকারি সূত্রের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানায়।সান্তানদার প্রদেশের নর্তে দ্য কয়লাখনিতে গ্যাস জমে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানা যায়।২০০৭ সালের ফেব্রুয়ারিতে এই একই খনিতে বিস্ফোরণে ৩০ জন শ্রমিক নিহত হয়।দেশটির খনিমন্ত্রী কারলোস রোডাডো জানান, খনিটি অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। দেশটির সরকারি কর্মকর্তারা জানান, খনির প্রবেশ মুখে ছাদ ভেঙে পড়ায় এবং আবারও গ্যাস বিস্ফোরণের আশঙ্কায় জরুরি সহায়তা দলের সদস্যরা খনিতে ঢুকতে পারেননি।বিশ্বে কয়লা রপ্তানিকারক দেশগুলোর মধ্যে কলম্বিয়া অন্যতম। আর দক্ষিণ আমেরিকায় কয়লা রপ্তানিতে ব্রাজিলের পরই রয়েছে কলম্বিয়া।