কলম্বিয়ায় বিদ্রোহীদের বিরুদ্ধে সেনা অভিযানকে ওবামার অভিনন্দন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলম্বিয়ার বিদ্রোহী সংগঠন দ্য রেভল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলাম্বিয়ার (ফার্ক) বিরুদ্ধে সফল অভিযান পরিচালনার জন্য সে দেশের সরকারকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। খবর বিবিসি অনলাইনের।গত বৃহস্পতিবার কলম্বিয়ায় পরিচালিত সেনা ও বিমান অভিযানে ফার্কের শীর্ষস্থানীয় নেতা জর্জ ব্রিসানো ওরফে মোনো জোজয়কে হত্যা করা হয়। এ সম্পর্কে ওবামা বলেন, কলম্বিয়ায় এখন কিছু সময়ের জন্য স্থিতিশীল অবস্থা বিরাজ করবে।গত বৃহস্পতিবার পরিচালিত এ অভিযানে ফার্কের শীর্ষস্থানীয় নেতা জর্জ ব্রিসেনোসহ ২১ জন বিদ্রোহী নিহত হয়।