কলম্বোগামী বিমান থেকে ৩৬ বাংলাদেশির যাত্রা স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমিগ্রেশন পুলিশ শ্রীলঙ্কার কলম্বোগামী একটি বিমান থেকে ৩৬ জন বাংলাদেশির যাত্রা স্থগিত করেছে। হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে এঁদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং পুলিশের প্রশ্নের যৌক্তিক জবাব দিতে না পারায় আজ বেলা ১১টার দিকে তাঁদের যাত্রা স্থগিত করা হয়।ইমিগ্রেশনের সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান জানান, আটক ৩৬ জন পাসপোর্টের পাশাপাশি আগেই ভিসা না নিয়ে কলম্বো গিয়ে অন অ্যারাইভাল ভিসা নেবেন বলে কর্মকর্তাদের জানান। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁরা শ্রীলঙ্কা থেকে মালদ্বীপে যাওয়ার জন্য সেখানে যাচ্ছিলেন।ইমিগ্রেশন কর্মকর্তারা জানান, সম্প্রতি অনেকের মধ্যে কাজের উদ্দেশে কলম্বো হয়ে মালদ্বীপে যাওয়ার প্রবণতা লক্ষ করা যাচ্ছে। ওই ব্যক্তিরা একই উদ্দেশে কলম্বো যাচ্ছিলেন বলে ধারাণা করা হচ্ছে।