কলহের জেরে স্ত্রী-দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সোনাইছড়ি এলাকার বড়ুয়াপাড়া গ্রামে গতকাল রাতে এক পরিবারের চার সদস্যের রহস্যজনক মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ আজ শনিবার দুপুরে লাশ উদ্ধার করে। নিহতেরা হলো—প্রকাশ বড়ুয়া (৪০), তাঁর স্ত্রী রোজি বড়ুয়া (৩৫), ছেলে শ্রীমান্ত বড়ুয়া (৮) ও মেয়ে সোমা বড়ুয়া (৬)। প্রকাশ বড়ুয়া পেশায় একজন জেলে ছিলেন।রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মোর্শেদ প্রথম আলো ডটকমকে বলেন, খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ প্রকাশের বাড়ি যায়। সেখানে তখনো প্রকাশের মৃতদেহ ঝুলছিল আর মাটিতে তাঁর স্ত্রী-সন্তানদের লাশ পড়ে ছিল। ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে প্রকাশের লেখা একটি চিঠি পাওয়া গেছে। ওই চিঠির বিবরণ অনুসারে, পারিবারিক কলহের জের ধরে প্রকাশ প্রথমে তাঁর স্ত্রীকে এবং পরে তাঁর দুই সন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে। এরপর নিজেও ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। হাটহাজারী সার্কেলের এএসপি মো. বাবুল আখতার প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।