কলা খান, স্ট্রোকের ঝুঁকি কমান
প্রতিদিন তিনটি কলা খেলে স্ট্রোকের ঝুঁকি কমে যায়। যুক্তরাজ্য ও ইতালির গবেষকেরা এ তথ্য প্রকাশ করেছেন। আমেরিকান কলেজ অব কার্ডিওলজির সাময়িকীতে প্রকাশিত এই গবেষণাটি ডেইলি মেইল পত্রিকায় প্রকাশিত হয়েছে। গবেষণায় বলা হয়, সকালের নাশতা এবং দুপুর ও রাতের খাবারের সঙ্গে একটি করে কলা খেলে একজন মানুষ যে পরিমাণ পটাশিয়াম পাবে, তা মস্তিষ্কে রক্তচাপের আশঙ্কা শতকরা ২১ ভাগ কমিয়ে দেবে।ইংল্যান্ডে একজন পূর্ণবয়স্ক মানুষকে প্রতিদিন তিন হাজার ৫০০ মিলিগ্রাম পটাশিয়াম নিতে বলা হয়। কিন্তু সাম্প্রতিক এই গবেষণায় দেখা যায়, প্রতিদিন মাত্র এক হাজার ৬০০ মিলিগ্রাম পটাশিয়াম গ্রহণ স্ট্রোকের ঝুঁকি প্রায় এক-পঞ্চমাংশ কমিয়ে আনে। একটি কলা থেকে গড়ে ৫০০ মিলিগ্রাম পটাশিয়াম পাওয়া যায়। যা রক্তচাপ কমাতে এবং শরীরে তরল উপাদানগুলোর ভারসাম্য নিয়ন্ত্রণ করে বলেও গবেষকরা মতামত দেন।তবে শুধু কলা নয়, ব্রিটিশ মেইল অনলাইন সাইটের একটি প্রতিবেদনে বলা হয়েছে দুধ, বাদাম, মাছ, মসুর ডাল ইত্যাদি পটাশিয়ামসমৃদ্ধ খাবার স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে।গবেষকেরা মনে করেন, বেশি পরিমাণে পটাশিয়ামসমৃদ্ধ খাবার খাওয়ার পাশাপাশি সোডিয়াম লবণ গ্রহণের মাত্রা কমিয়ে আনা গেলে প্রতিবছর বিশ্বে স্ট্রোকে মৃত্যুর সংখ্যা ১০ লাখ পর্যন্ত হ্রাস করা সম্ভব।