কলাপাড়া শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নির্বাচন ২০ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। খেপুপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে মোট ৩১৭ জন ভোটারের মধ্যে ২৯৪ জন ভোট দেন। এতে নির্বাচন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন কলাপাড়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি জীবন কুমার মণ্ডল।নির্বাচনে সভাপতি পদে কলাপাড়া মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের প্রভাষক মো. ইউসুফ আলী এবং সাধারণ সম্পাদক পদে খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. মাঈনুল ইসলাম নির্বাচিত হয়েছেন।এ ছাড়া লালুয়া বানাতিপাড়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আবদুর রহমান জাফর কোষাধ্যক্ষ, চাকামইয়া নুর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোয়াজ্জেম হোসেন ও রজপাড়া দ্বীন ই ইলাহী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. ইসমাইল হোসেন সদস্য নির্বাচিত হয়েছেন। আগেই সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ধানখালী কলেজের কম্পিউটার বিষয়ের প্রদর্শক মো. মোশাররফ হোসেন।নির্বাচনের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় বার্ষিক সাধারণ সভা। এতে সভাপতিত্ব করেন খেপুপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহদাৎ হোসেন বিশ্বাস। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিগ অব বাংলাদেশ লিমিটেডের (কালব) ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ের বিজনেস ম্যানেজমেন্ট ম্যানেজার পিযুস কান্তি দাস, পটুয়াখালী জেলা কো-অর্ডিনেটর অঞ্জন কুমার দাস, যশোর জেলার ব্যবস্থাপক স্বপন কুমার দাস প্রমুখ।