কলাভবন থেকে চারটি ককটেল উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন থেকে চারটি ককটেল উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে লালটেপে মোড়ানো এই ককটেলগুলো উদ্ধার করে শাহবাগ থানার পুলিশ।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী প্রথম আলো ডটকমকে জানান, কয়েকজন শিক্ষার্থী কলাভবনের বাংলা বিভাগ ও ইসলামিক স্টাডিজ বিভাগের শৌচাগারে লালটেপে মোড়ানো ককটেল দেখতে পেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে খবর দেন। এর ভিত্তিতে শাহবাগ থানার পুলিশকে খবর দেওয়া হয়। পরে দুটি বিভাগের শৌচাগার থেকে দুটি করে চারটি ককটেল উদ্ধার করে পুলিশ।