কলাম-১
১৬ হাজার চুল্লি!কক্সবাজার ও বান্দরবানে চাষ করা প্রায় ৪৫ হাজার একর জমির তামাক পাতা পোড়াতে চুল্লি তৈরির হিড়িক পড়েছে। সংরক্ষিত বনের গাছ কেটে তৈরি হচ্ছে এসব চুল্লি। কিছু চুল্লিতে তামাক পোড়ানো শুরু হয়েছে। তামাক পোড়ানোর কাজ চলবে এপ্রিল পর্যন্ত। এতে বনাঞ্চল ধ্বংসের পাশাপাশি পরিবেশেরও ব্যাপক ক্ষতি হচ্ছে। গত বছর কক্সবাজার ও বান্দরবানের ১১টি উপজেলায় প্রায় ৩০ হাজার একর জমিতে তামাকের চাষ হয়েছিল। চলতি বছর তা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ হাজার একরে।স্বাস্থ্যসেবা বিলে সইমার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত মঙ্গলবার রাতে স্বাস্থ্যসেবা খাত সংস্কার বিলে সই করেছেন। এর মাধ্যমে বিলটি আইনে পরিণত হয়েছে। এই আইন করার মাধ্যমে যুক্তরাষ্ট্রের ইতিহাসের পাতায় জায়গা করে নিলেন ওবামা। ওবামার নির্বাচনী প্রচারের সময় অন্যতম প্রতিশ্রুতি ছিল এই আইন প্রণয়নের বিষয়টি। মঙ্গলবার আইনটি প্রণয়ন করার পর সেই প্রতিশ্রুতি পূরণ করলেন বারাক ওবামা।