কলাম-১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছদ্মবেশে...হংকং থেকে কানাডাগামী বিমানটি অর্ধেক পথ যাওয়ার পর এর বৃদ্ধ এক যাত্রী গেলেন শৌচাগারে। কিন্তু কিছুক্ষণ পর তিনি যখন ফিরলেন, তখন সবাই অবাক। এ কী! এ যে ২০ বছরের তরুণ। বিমানটি ভ্যাঙ্কুভারে পৌঁছানোর পরই তাঁকে আটক করা হয়। যুবকটি জানান, তিনি চীনা। কানাডায় বসতি স্থাপনে হংকংয়ের অভিবাসন কর্মকর্তাদের ফাঁকি দিয়ে ছদ্মবেশে বিমানে উঠেছিলেন। মুখে ও ঘাড়ে সিলিকনের মুখোশ পরে সেজেছিলেন ৫৫ বছরের বৃদ্ধ। গত ২৯ অক্টোবর এ ঘটনা ঘটে। বিবিসি, টাইমস অব ইন্ডিয়া।অল্পতেই অধৈর্যশৃঙ্খলার জন্য সুখ্যাতি আছে ব্রিটিশদের। বেশি লোকের সমাগম দেখলেই সুন্দর করে লাইনে দাঁড়িয়ে যান তাঁরা, তা কাজ সারতে যতই দেরি হোক। ইদানীং লাইনে দাঁড়িয়ে থাকতে অল্পতেই অধৈর্য হয়ে পড়ছেন তাঁরা। এক জরিপে দেখা গেছে, লাইনে দাঁড়িয়ে গড়ে ১০ মিনিট ৪২ সেকেন্ড পেরোলেই মেজাজ বিগড়ে যাচ্ছে ব্রিটিশদের। এ ক্ষেত্রে তরুণদের তুলনায় প্রায় তিন মিনিট আগেই ধৈর্য হারিয়ে ফেলছেন বয়স্করা। এ জন্য কেনাকাটা ও বিল পরিশোধের কাজ তাঁরা এখন অনলাইনেই সেরে ফেলার চেষ্টা করছেন। রয়টার্স।