কলাম ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সু চির মুক্তি চাইলেন ওবামামিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিসহ সব রাজনৈতিক বন্দীকে মুক্তি দিতে দেশটির সামরিক জান্তার প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গত রোববার মিয়ানমারে অনুষ্ঠিত নির্বাচনের সমালোচনা করে তিনি বলেন, ওই নির্বাচন সুষ্ঠু ও অবাধ হয়নি। ইন্দোনেশিয়া সফররত ওবামা জাকার্তায় রাষ্ট্রীয় ভবনে গতকাল মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইউধোইয়োনোর সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। এ সময় মধ্যপ্রাচ্য, চীন ও মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্কোন্নয়নে তাঁর প্রশাসনের নেওয়া উদ্যোগের কথাও তুলে ধরেন ওবামা। সিএনএন।