কলাম ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাক্ষরতার পরীক্ষাব্রাজিলের সদ্য সমাপ্ত নির্বাচনে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন ফ্রান্সিস অলিভিয়েরা (৪৫)। কিন্তু সদস্যপদ টিকিয়ে রাখতে আদালতের নির্দেশে তাঁকে সাক্ষরতার পরীক্ষা দিতে হয়েছে। গত বৃহস্পতিবার তিনি এই পরীক্ষা দেন। অলিভিয়েরা একজন কৌতুক অভিনেতা। ‘টিরিরিকা’ নামেই তাঁর সমধিক পরিচিতি। নির্বাচিত হওয়ার পরপরই অভিযোগ ওঠে, টিরিরিকা নিরক্ষর। দেশটির সংবিধান অনুযায়ী আইনপ্রণেতাদের অবশ্যই অক্ষরজ্ঞানসম্পন্ন হতে হবে। অবশেষে পরীক্ষায় উতরে যান টিরিরিকা। এএফপি।উপহার বিড়ম্বনাভালোবেসে উপহার পাঠিয়েছিলেন। কিন্তু বোমা ভেবে তা ফিরিয়ে দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে এ ঘটনা ঘটে। মার্কিন প্রেসিডেন্ট ওবামার মেয়ে সাশার নামে উপহার পাঠিয়েছিলেন দেশটির এক বৃদ্ধ। উপহার বাক্সটি এক্স-রে করে দেখা যায়, ভেতরে গোলাকৃতি বস্তু। বিস্ফোরক শনাক্তকারী কুকুর দিয়ে পরীক্ষা করিয়েও নিশ্চিত হতে না পেরে শেষে তা প্রেরকের ঠিকানায় ফেরত পাঠানো হয়। কিন্তু কী ছিল সেই বাক্সে? নাশপাতি। এএফপি।