কলাম ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থগিত হওয়া জেএসসি পরীক্ষা ২২ নভেম্বরনিজস্ব প্রতিবেদকজুনিয়র স্কুল সার্টিফিকেটের (জেএসসি) স্থগিত হওয়া গণিত ও জুনিয়র দাখিল সার্টিফিকেটের (জেডিসি) সমাজবিজ্ঞান পরীক্ষা ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে। গতকাল রোববার পরীক্ষা দুটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিএনপির ডাকা হরতালের কারণে শনিবার সন্ধ্যায় পরীক্ষা স্থগিত ঘোষণা করে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুন গতকাল প্রথম আলোকে বলেন, অনিবার্য কারণে শনিবার সন্ধ্যায় জেএসসি ও জেডিসি পরীক্ষা স্থগিত করা হয়। প্রথমে ২২ নভেম্বর স্থগিত হওয়া পরীক্ষার তারিখ ঠিক করা হয়। পরে নতুন তারিখ আপাতত প্রকাশ না করার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু শনিবার রাতে আবারও ২২ নভেম্বর স্থগিত করা পরীক্ষা অনুষ্ঠানের তারিখ ঠিক করা হয়। তিনি জানান, ওই দিন আগের সময় অনুযায়ী (সকাল ১০টা) পরীক্ষা দুটি অনুষ্ঠিত হবে।সংগীতের শক্তিধ্রুপদি সংগীতের সুর শুধু মানবচিত্তকে বিমোহিতই করে না, মনের অপরাধপ্রবণতাও কমিয়ে দেয়। তারই প্রমাণ পেয়েছে নিউজিল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর ক্রাইস্টচার্চের বাসিন্দারা। স্পিকারে বাজানো ধ্রুপদি সংগীত এই শহরের অপরাধের মাত্রা নাটকীয়ভাবে কমিয়ে দিয়েছে। সম্প্রতি সেখানকার সংবাদপত্রে এ খবর ছাপা হয়েছে। শহরটির খুচরা বিক্রেতারা জানান, এখানকার বিপণিকেন্দ্রগুলোতে ২০০৮ সালে সপ্তাহে গড়ে ৮৬টি সমাজবিরোধী কর্মকাণ্ড হতো, ধ্রুপদি সংগীত বাজানো শুরুর পর এখন তা দুটিতে নেমে এসেছে। এএফপি।সেরা সুন্দরী, তবে...সুন্দরী প্রতিযোগিতার নাম ‘মিস মাফিয়া ২০১০’। এতে অংশ নেওয়া নারীরা সাধারণের চেয়ে ভিন্ন। তাঁরা অপরাধী। আগামী মাসে হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠেয় এই সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়া নারীদের অবশ্যই কোনো অপরাধী চক্রের সঙ্গে সংশ্লিষ্টতা বা অপরাধমূলক কর্মকাণ্ডের দায়ে সাজা খাটার রেকর্ড থাকতে হবে। নির্বাচকমণ্ডলী এরই মধ্যে চারজন ‘অপরাধী সুন্দরী’ নির্বাচিত করেছেন, যাঁরা আগামী মাসে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবেন। প্রথম স্থান অর্জনকারী পাবেন একটি অ্যাপার্টমেন্ট ও গাড়ি। পাশাপাশি থাকবে আগামী মাসে জাপানে ‘মিস মাফিয়া ইউনিভার্স’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ। মুম্বাই মিরর।