কলাম-১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুতিনের আবেদনরুশ প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন তাঁর নতুন কুকুরের জন্য একটি সুন্দর নাম চেয়ে দেশবাসীর কাছে আবেদন জানিয়েছেন। কুকুরটি তিনি বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বোইকো বরিসভের কাছ থেকে উপহার হিসেবে পেয়েছেন। মস্কোর সরকারি ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রীর নতুন কুকুরের জন্য যে কেউ নাম প্রস্তাব করে পাঠাতে পারেন।’ চলতি সপ্তাহের গোড়ার দিকে পুতিনের বুলগেরিয়া সফরকালে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি সই হয়। চুক্তি সইয়ের পর পুতিনকে একটি কারাকাচান কুকুর উপহার দেওয়া হয়। রয়টার্স। সবচেয়ে লম্বাযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ওয়েন হলকুইস্ট ও লুরি হলকুইস্ট জীবিতদের মধ্যে বিশ্বের সবচেয়ে লম্বা দম্পতি হিসেবে স্বীকৃতি পেয়েছেন। গত বৃহস্পতিবার গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের পক্ষ থেকে তাঁদের এ স্বীকৃতি দেওয়া হয়। ওয়েনের উচ্চতা ৬ ফুট ১০.৪ ইঞ্চি এবং তাঁর স্ত্রী লুরির উচ্চতা ৬ ফুট ৫.৯৫ ইঞ্চি। গিনেস রেকর্ডসের স্বীকৃতি পাওয়ার পর লুরি বলেন, এটা তাঁদের জন্য সম্মানজনক। সবচেয়ে মজার ব্যাপার হলো, তাঁরা হাজার লোকের ভিড়েও দুজন দুজনকে খুব সহজেই খুঁজে বের করতে পারেন। রয়টার্স। স্পাইডারম্যান!নিক লে সোয়েফ অস্ট্রেলিয়ার ‘স্পাইডারম্যান’ হিসেবে খ্যাতি পেতে যাচ্ছেন। তিনি ১৫ নভেম্বর থেকে কয়েক শ মাকড়সার সঙ্গে বসবাস করছেন। থাকবেন পুরো তিন সপ্তাহ। এই সময়ে তাঁর খাওয়া, ঘুম ও অন্যান্য কাজ চলবে একটি দোকানের কাচের ঘরে বিষাক্ত মাকড়সাদের সঙ্গে। শিশুদের জন্য নিয়োজিত একটি দাতব্য সংস্থার তহবিল সংগ্রহে তাঁর এই ঝুঁকি। সোয়েফের আশা, ৫০ হাজার ডলারের মতো সংগ্রহ করতে পারবেন। তিনি বলেন, ‘এর আগে সাপে কেটেছে, মৌমাছি হুল ফুটিয়েছে, এ কাজটিও পারব নিশ্চয়।’ এএফপি।