কলাম ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেটুক প্রতিযোগিতা‘খালি খাবোইরে’ স্লোগানে গতকাল শনিবার পাবনা শহরের লাইব্রেরি বাজারে এক ব্যতিক্রমী পেটুক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে ১৬ জন প্রতিযোগী অংশ নেন। তিন কেজি গরুর মাংস ও ভাত খেয়ে প্রথম হন সদর উপজেলার ভাড়ারা গ্রামের আবদুল মজিদ। আড়াই কেজি মাংস খেয়ে একই গ্রামের আবদুল করিম দ্বিতীয় এবং দুই কেজি মাংস খেয়ে তৃতীয় হন লাইব্রেরি বাজার এলাকার রফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। প্রতিযোগিতার আয়োজন করে বাই দি বাই ক্লাব। পাবনা অফিস।প্রতারণা!লন্ডনের বড় বড় রেস্তোরাঁয় খেয়েছেন। এতে শত শত পাউন্ড বিল হয়েছে। কিন্তু এই বিল পরিশোধ না করেই হাওয়া হয়ে গেছেন তিনি। নাম তাঁর জ্যানিস নর্ডস। লাটভিয়ার এই বেকার যুবককে ব্রিটিশ পুলিশ এখন তন্ন তন্ন করে খুঁজছে। গত ১৪ অক্টোবর থেকে ১৫ নভেম্বরের মধ্যে এই প্রতারণার ঘটনা ঘটেছে। দক্ষিণ-পশ্চিম লন্ডনের গ্লাস হাউস রেস্তোরাঁয় ৩৪৯ পাউন্ড, মধ্য লন্ডনের কনট হোটেলে ৯৬৫ পাউন্ড ও এল’অরেঞ্জার ফ্রেঞ্চ রেস্তোরাঁয় এক হাজার ২১ পাউন্ড বিল বাকি পড়েছে। প্রতারণার অভিযোগে গত বুধবার আদালতে হাজির হওয়ার কথা ছিল নর্ডসের। রয়টার্স।