কলাম ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওসির দাবি...সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক দাবি করেছেন, পৌরসভা এলাকার একটি বাসা থেকে এক মালদ্বীপ-প্রবাসীর স্ত্রী তাঁকে গত শনিবার রাতে মুঠোফোনে উত্ত্যক্ত করেছেন। ওই মুঠোফোন নম্বরের সূত্র ধরে গতকাল সখীপুর থানার পুলিশ ওই নারীকে গ্রেপ্তার এবং তাঁর কাছ থেকে ১৬টি দেশি-বিদেশি সিম কার্ড উদ্ধার করেছে। ওসি জানান, ওই নারী তাঁর মুঠোফোনে ৩৭ বার ফোন করে আজেবাজে কথা বলেন এবং হুমকি দেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তবে ওই নারী বলেন, তিনি ওসিকে চেনেন না, তাঁকে কোনো ফোনও করেননি। সখীপুর প্রতিনিধিশ্বেতাঙ্গরাই সংখ্যালঘু!ব্রিটেনের বর্তমান জনসংখ্যার ৮৪ শতাংশই স্থানীয় শ্বেতাঙ্গ অধিবাসী। এই স্থানীয়রাই একদিন সংখ্যালঘুতে পরিণত হবে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক ডেভিড কোলম্যানের এক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। কোলম্যান জানান, ৫৬ বছর অর্থাৎ ২০৬৬ সালের পর স্থানীয় শ্বেতাঙ্গরা সংখ্যালঘুতে পরিণত হবে। ব্রিটেনের জাতীয় পরিসংখ্যান কার্যালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে প্রতিবছর এক লাখ ৮০ হাজার অভিবাসী আসছে। এই হার ঠিক থাকলে ২০৫১ সালের মধ্যে স্থানীয় শ্বেতাঙ্গদের সংখ্যা ৫৯ শতাংশে নেমে আসবে। টাইমস অব ইন্ডিয়া