কলাম ১
ঘণ্টায় হাজার মাইলঘণ্টায় এক হাজার মাইল বেগে ছুটবে গাড়ি। ব্লাডহাউন্ড নামের এই গাড়ির নির্মাণকাজ শুরু হচ্ছে আগামী জানুয়ারিতে ব্রিটেনে। বড় বড় সব বিমান নির্মাতা প্রতিষ্ঠান মিলে তৈরি করছে এটি। গাড়িটি চলবে ইউরোফাইটার-টাইফুন জঙ্গি বিমানের জেট ও রকেট ইঞ্জিনের মাধ্যমে তৈরি একটি সংকর ইঞ্জিনে। আশা করা হচ্ছে, ২০১২ সালে গাড়িটি ভূমিতে দ্রুতগতির রেকর্ড গড়তে পারবে। দক্ষিণ আফ্রিকার নর্দার্ন কেপ প্রদেশের একটি শুকনো হ্রদে প্রথম ছুটবে এটি। এ জন্য ওই হ্রদে ৩০ বর্গকিলোমিটার এলাকা ঝাড়ু দিয়ে সরানো হচ্ছে সব নুড়ি-পাথর। বিবিসি।মুঠোফোন নিষিদ্ধঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১০-২০১১ শিক্ষাবর্ষে ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনে ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মুঠোফোন বা ইলেকট্রনিক রিসিভার সঙ্গে আনা নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ২৬ নভেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার দিন যেসব শিক্ষার্থী মুঠোফোন নিয়ে আসবেন, তাঁদের পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি।