কলাম ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিয়াওবোর সম্মানেনোবেল শান্তিতে পুরস্কারজয়ী চীনা ভিন্নমতাবলম্বী লিউ সিয়াওবোর সম্মানে তাঁর বন্ধু ইয়াং জিয়ানলি চীনের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর উদ্যোগ নিয়েছেন। ডিসেম্বরে নরওয়ের রাজধানী অসলোতে পুরস্কার প্রদান অনুষ্ঠানের মঞ্চে দুটি শূন্য চেয়ার রেখে তিনি এই প্রতিবাদ জানাবেন। সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে সিয়াওবোকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি এই দণ্ড ভোগ করছেন। জিয়ানলি বলেন, ‘মঞ্চে আমরা দুটি খালি চেয়ার রাখব। ওই চেয়ার দুটিই প্রতিবাদের ভাষা হিসেবে বিশ্ববাসীর কাছে চীনের পরিস্থিতি তুলে ধরবে।’ সিয়াওবো ও জিয়ানলি ১৯৮৯ সালের তিয়েনআনমেন বিক্ষোভেরও কর্মী ছিলেন। তিনি পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজক কমিটির সহযোগী। টাইমস অব ইন্ডিয়া।তিন বোনের মিলনশাহানা মীর্জা, ফারজানা মীর্জা ও দুরদানা মীর্জা তিন বোন। ভারতের এলাহাবাদে তাঁদের শৈশব কেটেছে। বহু বছর বিচ্ছিন্ন থাকার পর এবার হজ করতে গিয়ে কাকতালীয়ভাবে দেখা হয়েছে তিন বোনের। তাঁরা বলেছেন, ১৯৭৭ সালে শাহানার বিয়ে হয় পাকিস্তানি এক যুবকের সঙ্গে। তখন থেকেই তিনি করাচিতে। এর দুই বছর পর যুক্তরাষ্ট্রে স্বামীর সঙ্গে চলে যান ফারজানা। দুরদানা থেকে যান ভারতে। এ বছর হজ করতে গিয়ে মক্কায় দেখা হয় তিন বোনের। দুরদানার স্বামী শাকির বাজমি বলেন, তাঁরা পূর্বপরিকল্পিতভাবে হজ করতে যাননি। ভারতে হজযাত্রী নির্বাচনের জন্য লটারি হয়। এ বছরই তাঁরা লটারিতে জিতে হজ করার সুযোগ পান। আর হজে গিয়ে জানতে পারেন, দুরদানার বাকি দুই বোনও সেখানে এসেছেন। পিটিআই।