কলাম ১
ভাঙছে মাটির ব্যাংককক্সবাজারের রামু উপজেলার বিভিন্ন স্থানে মাটির ব্যাংক ভাঙার হিড়িক পড়েছে। কদর বেড়েছে ভিক্ষুকদেরও। উপলক্ষ, সেই এক টাকার সোনালি ধাতব মুদ্রা। ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. ফরিদুল আলম জানান, বেশি দামে বিক্রির গুঞ্জন ছড়িয়ে পড়ার পর বৌ-ঝিরা গতকালও মাটির ব্যাংক ভেঙে মুদ্রাগুলো তুলে দিয়েছেন বাড়ির পুরুষ সদস্যদের হাতে। অনেককে মুদ্রা সংগ্রহের জন্য ভিক্ষুকদের কাছে ধরনা দিতে দেখা গেছে। তেচ্ছিপুল এলাকার নুরুল আমিন জানান, তাঁর কাছে ৩০০টি মুদ্রা আছে। তিনি প্রতিটি এক হাজার টাকায় বিক্রি করতে চান। রামু (কক্সবাজার) প্রতিনিধি। মেয়েদের মানাভারতের উত্তর প্রদেশের মোজাফফর নগর জেলার একটি গ্রামে অবিবাহিত মেয়েদের মুঠোফোন ব্যবহার নিষিদ্ধ করেছে গ্রাম পঞ্চায়েত। লঙ্ক নামের ওই গ্রামের তরুণীরা যাতে নিজ জ্ঞাতিগোষ্ঠীর প্রেমিকের সঙ্গে পালিয়ে বিয়ে করতে না পারে সেজন্যই এ ব্যবস্থা। ভারতের কিছু এলাকায় হিন্দু ধর্মাবলম্বী একই জ্ঞাতিগোষ্ঠীর ছেলে-মেয়েদের মধ্যে বিয়ে নিষিদ্ধ। এ অনুশাসন ভাঙার কারণে উত্তর প্রদেশে প্রতিবছর অনেক মেয়েকে গ্রাম পঞ্চায়েতের নির্দেশে কঠোর শাস্তি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।—এপি