কলাম-১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিলামে বন্ডের পিস্তলজেমস বন্ডের ব্যবহার করা সেই পিস্তলটির দাম উঠেছে দুই লাখ ৭৭ হাজার ২৫০ পাউন্ড। অভিনেতা শ্যন কনারি ফ্রম রাশিয়া উইথ লাভ (১৯৬৩) সিনেমায় জেমস বন্ডের চরিত্রে অভিনয়কালে এটি ব্যবহার করেন। গত বৃহস্পতিবার লন্ডনে ‘ক্রিস্টিস’ নিলামঘর নিলামে তোলে এটি। ধারণার চেয়ে ১০ গুণ বেশি দামে বিক্রি হয় পিস্তলটি। পিস্তলটি নিলামেস্টার ওয়ারস সিরিজের দ্বিতীয় ছবি ডার্থ ভেডারের চরিত্রে ব্যবহার করা পোশাককে অনেক পেছনে ফেলেছে। ওই পোশাকের দাম ওঠে মাত্র দেড় লাখ পাউন্ড। শ্যন কনারি ১৯৬২ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত জেমস বন্ডের চরিত্রে ব্রিটিশ গোয়েন্দার ভূমিকায় অভিনয় করেন। টেলিগ্রাফ অনলাইনছয় মাসে ১৮ কিমিসিরাজগঞ্জ থেকে রায়গঞ্জ উপজেলা সদরের দূরত্ব মাত্র ১৮ কিলোমিটার। কিন্তু বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) সিরাজগঞ্জ অফিস থেকে পাঠানো বকেয়া বিল আদায়ের চিঠি রায়গঞ্জের গ্রাহকদের হাতে পৌঁছাতে সময় লেগেছে ছয় মাস। গত ২ জুন পাঠানো চিঠিতে এক মাসের মধ্যে বিল পরিশোধের নির্দেশ দিয়ে বলা হয়, তা না হলে সংযোগ বিচ্ছিন্ন করা হবে। অথচ গ্রাহকেরা চিঠি পান ১৮ থেকে ২০ নভেম্বরের মধ্যে। চিঠি হাতে পেয়ে তাঁরা এখন বিপাকে। শাখা টেলিফোন রাজস্ব সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম জালালী বলেন, তাঁরা এর কারণ খুঁজে দেখছেন।রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি