কলাম ১
বিশ্বসুন্দরীর ভুলসাবেক মিস ইউনিভার্স (১৯৯৬) অ্যালিসিয়া মাচাদোর ছোট্ট একটি ভুলে হইচই পড়ে গিয়েছিল সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারে। গত সপ্তাহে দুই কোরিয়ার মধ্যে গোলাবিনিময়ের ঘটনায় আতঙ্কিত হয়ে তিনি টুইটারে লিখেছিলেন, ‘আসুন, শান্তির জন্য প্রার্থনা করি। দুই চীনের মধ্যে গোলাবিনিময়ের ঘটনা যাতে আমাদের শান্তি বিঘ্নিত করতে না পারে।’ হ্যাঁ, ভুল করে কোরিয়ার স্থলে তিনি লিখেছিলেন চীন। এরপর আসতে থাকে বিদ্রূপাত্মক নানা মন্তব্য। একপর্যায়ে টুইটারের অ্যাকাউন্টই বন্ধ করে দিতে বাধ্য হন ভেনেজুয়েলার এই সুন্দরী। রয়টার্সফুল নয়, বন্দুকমৃত ব্যক্তির সমাধিতে ফুল দেওয়া, শোকবার্তা রাখা হয়। কিন্তু বন্দুক রাখার মতো ঘটনা সাধারণত শোনা যায় না। যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনায় ঘটেছে বিরল এই ঘটনা। সেখানে এক ব্যক্তির সমাধিতে আস্ত একটা বন্দুক রেখেছেন এক নারী। বন্দুকটি সেখানে না রাখা পর্যন্ত তিনি নাকি শান্তি পাচ্ছিলেন না। পুলিশ পরে এটি উদ্ধার করলেও ওই নারীর বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করেনি। তিনি পুলিশকে জানিয়েছেন, মৃত ব্যক্তি ১২ বছর আগে তাঁকে বন্দুকটি দিয়েছিলেন। তিনি মারা যাওয়ায় সেটি তাঁকে ফেরত দেওয়া হয়নি। এপি