কলাম-১
‘রাহুল ছেলেমানুষ’‘রাহুল গান্ধী যা বলেছেন, সেটা ছেলেমানুষি। বোঝাই যায়, এখনো তাঁর রাজনৈতিক পরিপক্বতা আসেনি।’ গতকাল নয়াদিল্লিতে এই মন্তব্য করেন বিজেপির মুখপাত্র নির্মলা সীতারমণ। সম্প্রতি গুজরাট সফরকালে রাহুল বলেছিলেন, ‘আধুনিক চীনের অন্যতম রূপকার হয়েও মাও সেতুং চীনকে সর্বনাশের পথে নিয়ে গিয়েছিলেন। নরেন্দ্র মোদির ক্ষেত্রেও সেই আশঙ্কা রয়ে গেছে।’ এ প্রসঙ্গে সীতারমণ বলেন, ‘মানুষ যে স্রেফ পারিবারিক ক্যারিশমাকে আমলে নিচ্ছে না, রাহুলের তা উপলব্ধি করা উচিত। আর বিহার নির্বাচনের ফল থেকে কংগ্রেসের উচিত শিক্ষা নেওয়া।’ কলকাতা প্রতিনিধিদায়িত্ববান চোর!সুইডেনের ইউমেয় বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক তাঁর অ্যাপার্টমেন্টের সিঁড়িতে ল্যাপটপ রেখে লন্ড্রির রুমে যান। ফিরে দেখেন ল্যাপটপ উধাও। এক সপ্তাহ পর ডাকযোগে একটি খাম পান তিনি। খামের ভেতর একটি পেনড্রাইভ। কিছুটা অবাক হলেন তিনি। আরও অবাক হলেন পেনড্রাইভে থাকা তথ্য-উপাত্ত দেখে। তাঁর হারিয়ে যাওয়া সব তথ্য যে রয়েছে এতে! কোনো পরিচিত ব্যক্তিই ল্যাপটপ চুরি করেছেন বলে ধারণা অধ্যাপকের। পরিচিত বলেই কি পেনড্রাইভে করে তথ্য ফেরত দিয়ে দায়িত্ব পালন করলেন ওই চোর! ওয়েবসাইট