কলাম-১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্লেবয় বারলুসকোনিইতালির প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি ‘প্লেবয়’ ধরনের জীবন যাপন করেন। গভীর রাত পর্যন্ত জেগে তিনি পার্টি, হই-হুল্লোড় ও ফুর্তি করে বেড়াতে পছন্দ করেন। উইকিলিকসের ফাঁস করা মার্কিন কূটনীতির গোপন নথিপত্রে বারলুসকোনির ব্যাপারে এমনই উল্লেখ করা হয়েছে। রোমের মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এলিজাবেথ ডেব্বির পর্যবেক্ষণ হচ্ছে, ‘আধুনিক ইউরোপের নেতা হিসেবে ইতালির প্রধানমন্ত্রী একজন কাণ্ডজ্ঞানহীন, অকার্যকর ও অক্ষম নেতা।’ আরেকটি নথিতে উল্লেখ করা হয়, গভীর রাত পর্যন্ত জেগে হই-হুল্লোড় করায় তিনি বিশ্রামের সময় পান কম। ফলে তিনি দৈহিক ও রাজনৈতিকভাবে দুর্বল। তবে এসব তথ্য হেসেই উড়িয়ে দিয়েছেন বারলুসকোনি। এএফপিমন্ত্রীর তালপাখাশ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন লোডশেডিংয়ে চিন্তিত না হতে ফরিদপুর শহরবাসীকে পরামর্শ দিয়েছেন। গতকাল ফরিদপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা উন্নয়ন সমন্বয় সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি শহরবাসীর উদ্দেশে বলেন, ‘লোডশেডিংয়ের সময় তালপাখা ব্যবহার করুন। ঘরে ঘরে যখন বিদ্যুৎ ছিল না তখন বৈদ্যুতিক পাখা লাগেনি। তালপাখাই আমাদের শরীর জুড়িয়েছে। আমাদের বাপ-দাদারাও তালপাখা ব্যবহার করেছেন।’ ফরিদপুর অফিসপিকাসোর শিল্পকর্ম ফরাসি একজন বিদ্যুৎ-মিস্ত্রিকে বেশ কিছু চিত্রকর্ম উপহার দিয়েছিলেন বিশ্বখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসো। এসব শিল্পকর্ম কখনো প্রকাশিত হয়নি। ওই মিস্ত্রির দাবি, তিনি পিকাসোর বাড়িতে বিদ্যুতের কাজ করতেন। সেই সুবাদে পিকাসো ২১৭টি শিল্পকর্ম তাঁকে উপহার দিয়ে গেছেন। বর্তমান বাজারদরে এগুলোর দাম প্রায় ছয় কোটি ইউরো। তবে এই দাবি করে ফেঁসে গেছেন ওই মিস্ত্রি। অবৈধভাবে শিল্পকর্মগুলো নিজের কাছে রাখার অভিযোগে সরকার তাঁর বিরুদ্ধে মামলা করেছে। বিবিসি অনলাইন