কলাম ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালে দুই ভাইদুজন আপন ভাই। একই বাড়িতে থাকেন। খাওয়াদাওয়া সবকিছুই চলে একসঙ্গে। অনেক কিছুতে তাঁদের হয়তো মিলও আছে। কিন্তু রাজনৈতিক মতাদর্শ ভিন্ন। রাজনীতির মাঠে তাঁরা এমনই প্রতিপক্ষ যে একজনের বিরুদ্ধে অন্যজনকে পুলিশে ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বড় ভাই শাহানুর উদ্দিন কক্সবাজারের রামু উপজেলা ছাত্রদলের সভাপতি। ছোট ভাই হেলাল উদ্দিন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। গতকাল হরতাল চলাকালে দুজন দুই দলের পক্ষে তৎপর ছিলেন। এ সময় পুলিশ হেলালের উসকানিতে শাহানুরকে আটক করে বলে অভিযোগ ওঠে। তবে হেলাল অভিযোগ অস্বীকার করেন। রামু (কক্সবাজার) প্রতিনিধিঅপ্রয়োজনীয় গাড়ি!স্পোর্ট ইউটিলিটি ভেহিকল বা এসইউভি ব্যবহারকারীদের ওপর বেজায় চটেছেন ভারতের পরিবেশমন্ত্রী জয়রাম রমেশ। তিনি একে ‘সোশ্যালি ইউজলেস ভেহিকল’ বা সামাজিকভাবে অপ্রয়োজনীয় গাড়ি হিসেবে আখ্যা দেন। অতিরিক্ত ডিজেল শোষণ এবং কালো ধোঁয়া ছড়ায় বলে তিনি একে ক্রিমিনাল বা অপরাধী বলতেও দ্বিধা করেননি। কৃষককে ভর্তুকিমূল্যে ডিজেল কেনার সুবিধা দেওয়া হলেও এসইউভির মালিকেরা সেই সুবিধা নিয়ে ডিজেল কেনায় ক্ষোভ ঝেড়েছেন তিনি। তাই ভর্তুকিমূল্যে নয়, বাজারমূল্যে ডিজেল কিনে এসইউভি চালাতে বলেছেন মন্ত্রী। টাইমস অব ইন্ডিয়া।